মার্কিন যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা

অনলাইন ডেস্ক
সেন্টকম জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সিএনএনের খবর অনুসারে, মঙ্গলবার হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে ইউএসএস ল্যাবুন লক্ষ্য করে খুব কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেনি বলে জানিয়েছে সেন্টকম। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেন্টকম জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া দুটি ড্রোনও ধ্বংস করেছে মার্কিন বাহিনী ও জোটের একটি জাহাজ।
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights