মার্কিন হামলায় অকার্যকর ইরানের বুশেহর বিমানবন্দর

অনলাইন ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দরটি
পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি।

ফাতেমে মহাজেরানি বলেন, ‘(এটি) গোড়া থেকে সম্পূর্ণ পুনর্নির্মাণের প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সংস্কারকৃত বিমানের ধ্বংসাবশেষ দেখেছি যা জনগণের সেবার জন্য কেনা হয়েছিল। কিন্তু এটি একটি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ধ্বংস হয়ে গেছে, শুধু এর লেজের একটি ছোট অংশ অবশিষ্ট রয়েছে।’

তিনি আরও যোগ করেন, বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রটিও মার্কিন হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর জেরে মার্কিন বাহিনী ইরানে টানা বিমান হামলা চালায় এবং এর জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানের মতো আরব দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights