মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর ছাড়েন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশটি সফর করেন।

এর আগে গত সোমবার (১১ আগস্ট) তিনি মালয়েশিয়া যান এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights