মালয়েশিয়ায় তারাবি পড়াচ্ছেন বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ তরিকুল

মালয়েশিয়া প্রতিনিধি

এবার সুদূর মালয়েশিয়ায় তারাবি নামাজ পড়াচ্ছেন ১০৩ দেশকে পেছনে পেলে ২১তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম।

রমজানের আগের দিন রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার বাংলাদেশি মসজিদ সুরাও আল মালিক কর্তৃপক্ষের আমন্ত্রণে তারাবির নামজি পড়াতে মালয়েশিয়ায় আসেন হাফেজ তরিকুল। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মালয়েশিয়া মালেক স্ট্রিম কর্পোরেশন এসডিএনবিএইচডির ব্যবস্থাপনা পরিচালক দাতো আব্দুল মালেক ও মালেক স্ট্রিম কর্পোরেশন এসডিএনবিএইচডির কর্মকর্তা আবু বকর ছিদ্দিক নাসিম।

উলেখ্যে, ২০১৭ সালে দুবাই আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করা তরিকুলের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক।
পুরো রমজান মাস কুয়ালামপুরের কোতারায়া বাংলাদেশি মসজিদ সুরাও আল মালিকে প্রবাসীদের তারাবি নামাজ পড়াবেন হাফেজ মোঃ তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights