মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মালয়েশিয়া প্রতিনিধি:

বিজয়ের মাসে মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয় কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩।’ আগামী ২৩ ডিসেম্বর শনিবার কুয়ালালামপুরের কোতা দামানসারা সানসুরিয়া পাইনিয়র ব্যাডমিন্টন একাডেমিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

‘বিজয় কাপ ব্যাডমিন্টম টুর্নামেন্ট ২০২৩’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন উই ট্রেইন। সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে’র এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক মো. এনামুল হক ও তাহমিনা বারী রিনি।

আয়োজকরা জানান, ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। রয়েছে দেশীয় ঐতিহ্যের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের একজন প্রতিনিধি।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শুধু কুয়ালালামপুর নয় অন্যান্য বেশ কয়েকটি রাজ্য থেকেও খেলোয়াড়রা অংশ নেবে এ টুর্নামেন্টে, বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য রয়েছে বিনামূল্যে আবাসন সুবিধাও।

এছাড়া টুর্নামেন্টে বিজয়ী ও রানার আপ দলের জন্য রয়েছে ট্রফি ও প্রাইজ মানি। ছেলেদের ৪৪ দলের পাশাপাশি, ১২টি একক নারী দলও অংশ নেবে টুর্নামেন্টে। আন্তর্জাতিক নিয়মানুযায়ী পরিচালিত হবে পুরো টুর্নামেন্ট। অংশগ্রহনেচ্ছুদের নিবন্ধন করার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৯ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights