মিনি ম্যারাথনে হালুয়াঘাটে শুরু প্রিন্সের নির্বাচনী প্রচারণা

অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে হালুয়াঘাটে ব্যতিক্রমধর্মী আয়োজনে। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে লেটস রান উইথ প্রিন্স শিরোনামে মিনি ম্যারাথনের মাধ্যমে এই প্রচারণার সূচনা হয়।

ধানের শীষ প্রতীক ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ছবি সম্বলিত জার্সি পরে প্রায় চার শতাধিক তরুণ ক্রিকেটার, ফুটবলার, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মী এতে অংশ নেন। হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হয়।

ম্যারাথনের আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি এবং খেলাধুলা, সংস্কৃতি ও স্বেচ্ছাসেবার মাধ্যমে আলোকিত হালুয়াঘাট গড়ে তোলা সম্ভব। তিনি সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ ও শালীন কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তরুণদের জন্য স্টেডিয়াম নির্মাণ, খেলাধুলা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ নেওয়া হবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে গঠনমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ম্যারাথনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত সরকার সুবির, ইনজামুল হক রুমি, কামরুল হাসান, তানভীর হোসেন নাহিন, সালতানাৎ হোসেন সন্ধি, সাকিবুল হাসান শাওন, কায়েস উদ্দিন, হারুন অর রশিদ, তারিকুল ইসলাম, জাকির হোসেন জিহাদ, সানিয়াত ইসলাম স্বাধীন, সোহানুর রহমান সৌরভ, ইব্রাহিম তালুকদার, সুলভ চিসিম, আমান উল্লাহ আমানসহ চার শতাধিক তরুণ খেলোয়াড় ও সমাজকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights