মিয়ানমারে বোমা হামলায় ৫ কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক
মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা মায়াওয়াদির একটি সরকারি কম্পাউন্ডে বোমা হামলায় পাঁচ জন সরকারি ও নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ড সীমান্তবর্তী শহরটিতে সামরিক বাহিনী ও জান্তা বিরোধী যোদ্ধাদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ দেখা গেছে।
সেনাবাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ অফিস ও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফিসসহ একটি কম্পাউন্ডে দুটি ‘ড্রপ বোমা’ পড়ে।
