মিয়ানমারের সঙ্গে দ্বন্দ্ব থাকলে জাতিসংঘের নজরে আনা হবে: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কিছু থাকলে তাদের রাষ্ট্রদূতকে ডেকে জানানোর পাশাপাশি বিষয়টি জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে তাদের এ নিয়ে কোনো বিরোধ নেই। রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। যে কোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে আমাদের সিদ্ধান্ত আছে। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনো বিষয় আসে, তাহলে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করবো। আন্তর্জাতিক ফোরাম আছে। জাতিসংঘ যেহেতু আছে, তাদেরও একটা ভূমিকা থাকবে।
মন্ত্রী আরও বলেন, ‘মিয়ানমার সীমান্তে যা ঘটছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সীমান্ত পর্যন্ত গড়াচ্ছে। তাদের গোলা, মর্টার শেল ছিটকে পড়ছে আমাদের এখানে। আমাদের দুজন নাগরিক নিহত হয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights