মিরপুরে আবাসিক ভবনে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর সোয়া ২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, রবিবার দুপুরে মিরপুরের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights