মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি জানান, রোববার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), নাদিম (২০), ইউসুফ আলী (৩৮), মোজেম্মেল (২২), সাব্বির সরদার (২১), আব্দুল্লাহ (৪৪), রিপন (৩০), টোকন হোসেন (৩৪), বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), সুমন (২২), আরিফ হোসেন (২১), জাকির আলম (২৮), শাহাদৎ (২৫), মনির সরদার (২৯), ইকবাল হোসেন রতন (৩৫), নূরু (৩৫), ইমরান (৩৫), সানা উদ্দিন (২১), সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মনির শেখ (৩৮) এবং মাসিন ইসলাম (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights