মিরাজও চোটে!

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বকাপের আগে চোট ও অসুস্থতার হিড়িক পড়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলছেন না। অসুস্থতাজনিত কারণে অনিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসও খেলছেন না এই ম্যাচে।

পেসার তাসকিন আহমেদকে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে ডাকা হলে তিনিও খেলতে পারছেন না। পেটের পীড়ায় ভুগছেন তাসকিন। তার জায়গায় ফের দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

এবার জানা গেলো পায়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নাও খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে আফিফ হোসেনকে।
তাসকিন ও মিরাজ নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন বিশ্রামে। তবে শেষ ম্যাচে ডাকা হয়েছিল তাসকিন ও মিরাজকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights