মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে ওই হাসপাতালে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সেক্রেটারি জেনারেল। সেইসঙ্গে মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরবর্তীকালে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights