মির্জাপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যাক দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া (৫০) নামে এক ব্যাক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আরজু মিয়া উপজেলার স্বল্পমহেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সে দীর্ঘ দিন বছর সৌদি আরব প্রবাস জীবন শেষে ফেব্রুয়ারি মাসে দেশে আসে। এর আগে সে দক্ষিন কুরিয়া প্রবাসী ছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানান, শুক্রবার রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা, রামকৃষ্ণ দাস ও সহকারি উপপরিদর্শক (এএসআই) হামিদুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে স্বল্প মহেড়া গ্রামে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালান। আরজু মিয়ার বসত ঘরে তল্লাসী চালিয়ে ইতালির তৈরি দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় তৈরি রাম দা, কয়েকটি চাকু, কয়েকটি ছুরি, দুটি চাপাতি, তিনটি টর্চ লাইট, কাটার, দুটি প্লাস, কয়েটি স্কুড্রাইভার, মোবাইল ফোন, স্টিল টেপসহ বিপুল সংখ্যাক অস্ত্র উদ্ধার এবং আরজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও এসআই মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আরজু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় অস্ত্র মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম মনসুর মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে আরজু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যাক দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights