মিশর সীমান্তে তিন ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক
মিশর সীমান্তে বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন।

শনিবার ভোরের দিকে চেক পোস্ট থেকে এক নারী ও এক পুরুষ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন ইসরায়েলি সেনা ও সন্দেহভাজন এক হামলাকারী অভিযানের সময় নিহত হয়েছে। জানা গেছে হামলাকারী মিশরের পুলিশ সদস্য।

ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এসময় তারা চার লাখ ডলারর মূল্যের মাদক জব্দ করেছেন। হামলাকারীর সাথে এই ঘটনায় যোগ থাকতে পারে।
মিশরের সেনাবাহিনীও জানিয়েছে, হামলাকারী মিশর নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights