মীরসরাইয়ে খামার থেকে ৪ হাজার ডিম চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মুরগির খামার থেকে চার হাজার ডিম চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার মিঠানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মিঠানালা এলাকার মোশাররফ পোল্ট্রি খামারে এ চুরির ঘটনা ঘটে। একই চোর চক্র ফার্মের ৭০টি লেয়ার মুরগিও চুরি করে নিয়ে যায়।

পোল্ট্রি খামারের মালিক ফরহাদ মাহমুদ কাউছার বলেন, পাঁচ বছর ধরে আমি পোল্ট্রি খামারের ব্যবসা করে আসছি। বুধবার রাত ১০টায় প্রতিদিনের মতো খামার বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে চলে যাই। বৃহস্পতিবার সকালে খামার খুলতে এসে দেখি খামারের চারপাশে থাকা জিআই তার কাটা। পরে ভিতরে ঢুকে দেখি ৪ হাজার ডিম এবং ৭০টি ডিম পাড়ার লেয়ার মুরগি নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

মীরসরাই থানার ওসি আবদুল কাদের বলেন, পোল্ট্রি খামারে চুরির ঘটনায় ফরহাদ মাহমুদ কাউছার নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights