মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল প্রতিনিধি

রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনে লেকের কচুরিপানার নিচ থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতে পরিচয় জানা যায়নি, তার বয়স আনুমানিক (১৪) বছর। তার পরনে ছিল কালো রঙের হাঁফহাতা গেঞ্জি ও সবুজ রঙের হাঁফপেন্ট।

এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‌‘খবর পেয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গ্রিন মডেল টাউনের ই-ব্লকের দুই নম্বর রোডের লেকের পানিতে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতনামা কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে ওই কিশোরকে হত্যা করে লেকের কচুরিপানার নিচে লুকিয়ে কে বা কারা ফেলে রেখে যায়। এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ বলা যাবে। আর নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights