মুন্নী সাহা ও তার স্বামীর ১৮ কোটি ১৬ লাখ টাকা অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সাংবাদিক মুন্নী সাহা ও তাঁর স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে মোট অর্থের পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ টাকা।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা গেছে, তাঁদের ব্যাংক হিসাবগুলোতে রয়েছে অসংখ্য সন্দেহজনক লেনদেন।

আদালতে দুদকের পক্ষে উপপরিচালক ইয়াছির আরাফাত আবেদন করেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছে। যে হিসাবগুলো অবরুদ্ধ করা হয়েছে, তার কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা এবং তাঁর মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানা রয়েছে।

দুদক মনে করছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারা অনুযায়ী এসব হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights