মুন্সিগঞ্জে আদালত কর্মচারীদের ৩ দিনের কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সহায়ক কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ হয়। চলবে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। এ প্রশিক্ষণ চিফ জুডিসিয়াল আদালতে সভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, মানিক দাস, ইফতি হাসান ইমরান ও দুরদানা রহমান।
কর্মদক্ষতা বৃদ্ধি কর্মশালায় মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি, স্টেনোগ্রাফার, এমএলএসএস পদসহ অন্যান্য কর্মচারীদের কর্মদক্ষতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
