মুন্সিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ কিশোরীর প্রেমিক নয়ন মোল্লাকে (২০) গ্রেফতার করেছে। শনিবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২ টার দিকে আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এরআগে ওইদিন দিনগত রাত সাড়ে ১১ টার দিকে টঙ্গীবাড়ি থানায় প্রেমিক নয়নকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন কিশোরীর বাবা। গ্রেফতারকৃত নয়ন জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের মৃত সায়েন মোল্লার ছেলে।
পুলিশ জানান, উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের নয়ন মোল্লার সঙ্গে দীর্ঘদিন এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো কিশোরীর। প্রেমের সম্পর্ক চলাকালে কিশোরীকে চুমু খেয়ে সেই ছবি মোবাইল ফোনে ধারন করে রাখে প্রেমিক নয়ন। পরবর্তীতে প্রেমিকের সঙ্গে শারিরিক মেলামেশা করার জন্য কিশোরীকে প্রস্তাব দেয়। মেলামেশা না করলে চুমু খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে গত ২৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় প্রেমিক। পরে সেখানে প্রেমিক নয়ন মোল্লাসহ ৩ জন মিলে সংঘবদ্ধ ভাবে পালাক্রমে ধর্ষন ও উপস্থিত অপর আরো ২ জন নগ্ন দেহের ভিডিও ধারন করে।কিশোরী ভয়ে দীর্ঘদিন ঘটনাটি আড়াল করে রাখে। এরমধ্যেই ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে কিশোরীর পরিবারের লোকজন জানতে পারে। পরে শনিবার দিনগত রাতে কিশোরীর বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে চুমু খাওয়ার ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে প্রেমিক ও আরো কয়েকজন মিলে ধর্ষন করে। এ ঘটনায় মামলা রুজু করে অভিযুক্ত ১ নম্বর আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকী আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights