মুন্সিগঞ্জে জাসাসের কর্মী সম্মেলন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জাসাসের কর্মী সম্মেলন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নে উপজেলা জাসাসের আয়োজনে সোনারং গ্রামস্থ রিপন মল্লিকের বাড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে জাসাসের এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, জেলা জাসাস এর আহ্বায়ক মো. হাসান জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভপতি মো. শাহীন আহামেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সুমন চোকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাস’র সদস্য সচিব মো. আশরাফ উদ্দিন খান আসু। এ সময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি জামাল হোসেন, যুব দলের আহব্বায়ক আনিছ বেপারী, সদস্য সচিব মহাসনি খান বাবু, যুগ্ন আহব্বায়ক স্বপন শেখ, ডিএম মাঞ্জুর, জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, উপজেলার মহিলা দলের সভাপতি সুমি আক্তার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু। লৌহজং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল বেপারী, কার্যকরী সদস্য হাজী মো. মাসুদ হাওলাদলার, মোসারফ হোসেন বাবু, গাওদিয়া ইউনিয়ন জাসাস সভাপতি আনোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক ডালিম শিকদার, বিএনপি হালিম বেপারী, টঙ্গীবাড়ি উপজেলা জাসাসের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সাজন মুন্সি, মো. রিমেল, আড়িয়ল ইউনিয়ন যুবদল নেতা পিয়ার হোসেন পিন্টু, বালিগাও ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ফাহিম, মো. জিহান প্রমুখ।
