মুন্সিগঞ্জে মহাসড়কে টায়ারে আগুন, চলন্তবাসে ইট-পাটকেল নিক্ষেপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন কয়েকটি যাত্রীবাহী বাসে ইট-পাটকেল নিক্ষেপ ও টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।

আজ মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি, কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় রাস্তায় বালু ফেলে গাড়ি চলাচল বন্ধ করতে চেয়েছিল পিকেটাররা। তবে বর্তমানে সড়ক ক্লিয়ার আছে। চলন্ত গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি তিনি জানেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights