মুন্সীগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ ডিংগাভাঙ্গা বাজারে ডাকাতির ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সুজন (৩৬), নাজমুল আবির (২৩) ও ইসমাঈল মোল্লা (৩০)।

এছাড়া ওই ডাকাতির ঘটনায় খোঁয়া যাওয়া নগদ ৮২ হাজার টাকা, প্রায় ৩ ভড়ি স্বর্ণালংকার ও ১৯৫ ভড়ি রূপাসহ ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দ্রুত সময়ে এই ঘটনার ক্লু উদ্ধার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights