মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মেঘনা নদীর বকচর ও কালিরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে দেড় লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে সরকারি বাহিনী।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ড, গজারিয়া সাবস্টেশন, নৌপুলিশ গজারিয়া স্টেশন ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে এই কম্বিং অভিযান পরিচালনা করে।

অভিযানে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, নদীতে অবৈধ জাল ব্যবহার রোধ এবং মাছের প্রজনন সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights