মুহূর্তে মানুষ তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়: মোশারফ হোসেন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধানের শীষে প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, নির্বাচনের আর বেশিদিন নেই। আর এই নির্বাচনে মানুষ যে কোন যড়যন্ত্রকে রুখে দিবে। সারাদেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে।
আজ শনিবার বিকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন ৭নং ওয়ার্ড সোনাকানিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে বগুড়াসহ সারাদেশের মানুষ।
বিএনপি চেয়ারম্যান জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। আর এই মুহূর্তে মানুষ তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়।
