মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মেঘনা সিমেন্ট মিলস পিএলসির ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক মো. ইমরুল হাসান, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ নুরুল করিম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, প্রধান অর্থ-কর্মকর্তা মোহম্মদ কামরুল হাসান, প্রধান কর্মকর্তা (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং কোম্পানি সচিব এম নাসিমুল হাই এফসিএসসহ কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক ও বিধিবদ্ধ পর্যবেক্ষকরা। সভায় পর্যবেক্ষক হিসেবে আরও সংযুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মতামত প্রদান করেন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির বিগত ২০২৩-২০২৪ সালের বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও পরিচালক মণ্ডলীর প্রতিবেদন ও শূন্য লভ্যাংশ ঘোষণার বিষয়টি অনুমোদিত হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও কোম্পানি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেয়ারহোল্ডাররা। তারা কোম্পানির সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights