মেয়েকে নিয়ে যা বললেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। নিজের পায়ে এখনও দাঁড়াতে শেখেনি সে। হামাগুড়ি দিতে শিখেছে সবে। যদিও এর মধ্যেই ভারত ঘুরে গেছে ছোট্ট মালতী। তার বয়স হয়েছে এক বছর। এর মধ্যেই প্রশ্ন উঠেছে মেয়ে মালতীর ধর্ম কী হতে চলেছে? সেই প্রসঙ্গে মুখ খুললেন বাবা নিক জোনাস। প্রিয়াঙ্কা হিন্দু ও নিক খ্রিস্টান। তাদের বিয়েটাও হয়েছিল দুই ধর্মের রীতি মেনেই। তাহলে মেয়ে কার ধর্ম মানবে, বাবার না মায়ের!

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর স্বামী নিক বলেন, “আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গভীর এবং অর্থবহ। ঈশ্বরের রূপ এক নয়, বহুরূপে বিদ্যমান। আমি একজন হিন্দু নারীকে বিয়ে করেছি। তার পর আমি সেই ধর্ম এবং তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক কিছু জেনেছি, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমাদের সন্তানকে বাইবেলের শিক্ষা যেমন দিব, তেমনই হিন্দু ধর্মের পাঠও দিব।”

২০১৮ সালে রাজস্থানের রাজকীয় ভবনে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন নিক-প্রিয়াঙ্কা। ২০২১ সালের জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই দম্পতি। মেয়ে মালতী ও স্বামীকে নিয়ে লস এঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights