মেয়ের স্কুলের শ্রেণিকক্ষে জোরপূর্বক ঢুকে শিক্ষিকাকে উপর্যুপরি ঘুষি!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক নারী তার মেয়ের ক্লাসরুমে ঢুকে শিক্ষিকার মুখে উপর্যুপরি ঘুসি মেরেছেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, শুক্রবার লিংকন মিডল স্কুলে ২৫ জন শিশুর সামনে এ ঘটনা ঘটে।

স্কুলের সুপারিনটেনডেন্টকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ৩১ বছর বয়সী লিনজিয়া সাটন নামের ওই নারী নিরাপত্তারক্ষীকে ফাঁকি দিয়ে নিরাপত্তা বেষ্টনী পার হতে সক্ষম হন। হুডি পরিধান করায় তাকে শিক্ষার্থীর মতো লাগছিল।
ওনন্ডাগা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বিল ফিটজপ্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বক্সিং ম্যাচেও এমন চোট দেখা যায় না।’

পুলিশ জানিয়েছে, মিস সাটন যখন স্কুলে ঢোকেন, তখন তিনি একজন নির্দিষ্ট শিক্ষকের সন্ধান শুরু করেন।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি উইলিয়াম ফিটজপ্যাট্রিক জানান, খুঁজে পাওয়ার পর ওই নারী শিক্ষিকার নাকের হাড় ও চোয়ালের মেরুদণ্ডের হাড় ভেঙে দেয় অভিযুক্ত নারী।

ঘটনার একদিন আগে শিক্ষিকা স্কুল চলাকালীন তার (ছাত্রীর) অবস্থান সম্পর্কে মিথ্যা বলার জন্য তাকে (ছাত্রীকে) শাস্তি দেয়। তখন ওই ছাত্রী বলেছিল, আমার মা বিষয়টি দেখবেন।

হামলার পর ভুক্তভোগী শিক্ষিকা একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights