মেসি-আলভারেজদের জার্সি নম্বর ঘোষণা করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। দলের তালিকা প্রকাশের পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জার্সি নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপের দলে থাকা ১৭ জন খেলোয়াড় এবারও স্কোয়াডে আছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিকো পাজ ও জুলিয়ানো সিমেওনের মতো তরুণরা।

যথারীতি দলের ১০ নম্বর জার্সি পরবেন অধিনায়ক লিওনেল মেসি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে এই আইকনিক নম্বর পরে খেলছেন তিনি, যা পরবর্তী সব বিশ্বকাপেই তার সঙ্গী ছিল।

আনহেল দি মারিয়ার অবসরের পর তার বিখ্যাত ১১ নম্বর জার্সি এবার পেয়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। গোলপোস্টের ভরসা এমিলিয়ানো মার্তিনেজ খেলবেন ২৩ নম্বর জার্সিতে, আর তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ পরবেন ৯ নম্বর জার্সি।

পুরো জার্সি নম্বর তালিকা অনুযায়ী—
১ হুয়ান মুসো, ২ লেওনার্দো বালের্দি, ৩ নিকোলাস তাগলিয়াফিকো, ৪ গনসালো মন্তিয়েল, ৫ লিয়ান্দ্রো পারেদেস, ৬ লিসান্দ্রো মার্টিনেজ, ৭ রদ্রিগো দি পল, ৮ ভ্যালেন্তিন বার্কো, ৯ হুলিয়ান আলভারেজ, ১০ লিওনেল মেসি।

১১ জিওভানি লো সেলসো, ১২ জেরোনিমো রুলি, ১৩ ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নিকোলাস গনসালেস, ১৬ থিয়াগো আলমাদা, ১৭ জুলিয়ানো সিমেওনে, ১৮ নিকো পাজ, ১৯ নিকোলাস ওতামেন্দি, ২০ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

২১ হোসে ম্যানুয়েল লোপেজ, ২২ লাওতারো মার্টিনেজ, ২৩ এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ এনজো ফার্নান্দেজ, ২৫ ফাকুন্দো মেদিনা এবং ২৬ নাহুয়েল মোলিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights