মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ বাড়ি পাঠানোর মন্তব্য, ইংল্যান্ডের জয়ের ভবিষ্যদ্বাণী জো কোলের

অনলাইন ডেস্ক
ফাইল ছবিতে লিওনেল মেসি ও জো কোল (ডানে)

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াইকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মাঠের খেলা শুরু হওয়ার আগেই দুই দলকে কেন্দ্র করে চলছে কথার লড়াই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক ফুটবলার জো কোল।

নিজের খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগ না পেলেও, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ককে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন তিনি। নিজের পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’-এ কোল দৃঢ়ভাবে বলেন, ইংল্যান্ডই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে।

আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমরা ওকে (মেসি) ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাবো। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠবো। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাবো। আমার হাড়ে হাড়ে অনুভব করছি।’

সেমিফাইনালের আগে জো কোলের এমন মন্তব্য ইতোমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, যেখানে নির্ধারণ হবে ফাইনালের টিকিট পায় মেসির আর্জেন্টিনা, নাকি আত্মবিশ্বাসে উজ্জীবিত ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights