মেসির সামনে আরেক ফাইনাল

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সামনে আরও একটি ফাইনাল। কাল সকালে ইউএস ওপেন কাপ ফাইনালে মেসির দল ইন্টার মায়ামি মুখোমুখি হচ্ছে হিউস্টন ডাইনামোর। ৪৪টি ট্রফি জিতে আগেই ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক হয়েছেন লিওনেল মেসি। এবার রেকর্ডটা আরও এগিয়ে নিতে পারেন তিনি। ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসের প্রথম ট্রফি জয় করেছে কিছুদিন আগে। লিগস কাপ জয় করেছে তারা। ফাইনালে হারিয়েছিল ন্যাশভিলকে। লিগস কাপ জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। এবার ইউএস ওপেন কাপ জয়েরও নায়ক হতে পারবেন তিনি! চলতি মৌসুমে মেজর লিগ সকারে বেশ বাজে অবস্থানে আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে তারা। এমনকি প্লে-অফও খেলতে পারছে না দলটা। তবে ইউএস ওপেন কাপ জয় করতে পারলে মৌসুমটা সাফল্যের সঙ্গেই শেষ করতে পারবে তারা। লিওনেল মেসির হাত ধরে প্রথম ট্রফি ঘরে তুলেছে ইন্টার মায়ামি। এবার দ্বিতীয় ট্রফিও জয় করতে বদ্ধ পরিকর দলটা। কাল সকালে ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে এ ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights