মেহেরপুরে অবৈধ যানের বিরুদ্ধে অভিযান

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের বামন্দী নামক স্থানে সড়াকে অবৈধ যান আটক ও সচেতনামূলক অভিযান চালিয়েছে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর ট্রাফিক পুলিশের টিএসআই জাফ্ফর হোসেন জানান, সড়কের চলাচলকারী অবৈধ যানবাহন নসিমন, করিমন, আলগামন,পাওয়ারট্রলিসহ স্যালো ইঞ্জিন চালিত গাড়ি আটক করে মামলা দেওয়া হয়। এসময় শতাধিক মোটরসাইকেল আরোহীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও হেলমেট না থাকায় হেলমেট কেনার পর তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া সড়কে চলাচলকারী পথচারীর মধ্যে সচেতনতাম‚লক বার্তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights