মেহেরপুরে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে গোসল করতে গিয়ে সেচ পাম্পের বেল্টের আঘাতে আহার আলী (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহার আলী মেহেরপুররের গাংনী উপজেলার মাঠপাড়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে।

নিহত আহার আলীর ভাগ্নে রাকিবুল ইসলাম জানান, তার মামা বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করছিলো। হঠাৎ পা পিছলে সেচ পাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের সাথে মাথার পেছনে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights