মোংলায় বইয়ের মোড়ক উন্মোচন ও লাইব্রেরি উদ্বোধন

মোংলা প্রতিনিধি

শিক্ষা ও জ্ঞানের প্রসারে বাগেরহাটের মোংলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক্তন বন গবেষক ও লেখক দীপক চন্দ্র সরকার নিজের উদ্যোগে গড়ে তুলেছেন ‘সতীশ চন্দ্র লাইব্রেরি’।

শনিবার দুপুরে মালগাজীর মাতৃছায়া কটেজ প্রাঙ্গণে এই লাইব্রেরির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম বন রক্ষণ বিভাগের প্রাক্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অনিল চন্দ্র বসাক।

এ সময় দীপক চন্দ্র সরকারের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার এবং ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাস বিশ্বাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ডা. শিশির কুমার বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে লেখক দীপক চন্দ্র সরকারের মোড়ক উন্মোচিত বইগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

লেখক দীপক চন্দ্র সরকার এ সময় বলেন, ‘শিক্ষার আলো ছড়াতে আমার পিতৃভূমিতে পিতার নামে লাইব্রেরি স্থাপন করেছি। মানুষ এখন বেশি মোবাইল পড়ে, বই পড়ে না। সবাইকে বই পড়ার দিকে আগ্রহ জন্মানোর জন্যই আমার এই চেষ্টা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights