মোংলায় মন্দির পাহারায় কোস্টগার্ড

বাগেরহাট প্রতিনিধি:

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তার পাশাপাশি বাগেরহাটের মোংলা উপজেলার কেন্দ্রীয়সহ ৩৮টি মন্দিরের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুর থেকে মোংলার ৩৮টি মন্দিরে কোস্টগার্ড সদস্যরা নিরাপত্তা দেয়া শুরু করে।

মোংলা উপজেলার মন্দিরগুলোয় টহল শেষে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মনজুর সাংবাদিকদের বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায় বলতে কাউকে আলাদা করে দেখতে চাই না। এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশি। এ ছাড়া দেশের চলমান পরিস্থিতিতে যেকোনও ধরনের নাশকতা মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর।’

কোস্টগার্ড জাপনায়, জনগণের জানমাল রক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত এবং থানায় দুষ্কৃতকারী কর্তৃক অতর্কিত হামলা প্রতিরোধ, মোংলা বন্দর, খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূলবাসী যেকোনও অপ্রীতিকর ঘটনা দেখামাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights