মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে সান (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অষ্টম শ্রেণী পড়ুয়া সিয়াম(১৪) এবং সাফা(১৪) গুরুতর আহত হয়েছে।

রবিবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার কাঠুয়াগাড়ি চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু তালুকদারের ছেলে। আহত সিয়াম একই এলাকার সেলিম হোসেনের ছেলে এবং সাফা এর একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর মোটরসাইকেল আরোহী সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে উপজেলার কাঠুয়াগাড়ি থেকে তাদের বাড়ি দিয়ার কাজিপুর এলাকায় ফিরছিল। পথে সন্ধ্যে সাতটার দিকে কাঠুয়া গাড়ি চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। এ সময় খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় আহত সিয়াম এবং সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights