মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমীর আলী (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মিঠামইনের ঢাকী সেতুর দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন আহত হন।
দুর্ঘটনায় আহত মিজানুর রহমানকে (৩৫) আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। তিনি মিঠামইনের ঘাগড়া দায়হাটি গ্রামের রেজু মিয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
