মোরেলগঞ্জ বিএনপির দুটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ২টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে তেলীগাতী ও বলইবুনিয়া। বুধবার বিকেল ৪টার দিকে পৃথক পৃথক কর্মিসভায় ওই দুই ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

দলীয় কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন দুটির কমিটি বিলুপ্ত করে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল উভয় ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব নেন শহিদুল হক বাবুল।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল খালেক, মতিউর রহমান বাচ্চু, আসাদুজ্জামান মিলন, মহিলাদল সবানেতৃ সাবিনা ইয়াসমিন টুলু, শ্রমিকদল সভাপতি মো. মজনু মোল্লা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights