মোরেলগঞ্জে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩২০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এলাকায় দুস্থদের মাঝে চাল, ডাল ও তেলসহ প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করে প্রকৃতি ও জীবন ক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহা. মোখলেছুর রহমান, ক্লাবের উপদেষ্টা মাকফুরুজ্জামান, মাহমুদ হোসেন, সমন্বয়কারীি অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, অ্যাডভোকেট খান বাবুল হোসেন, ডা. মোশাররফ হোসেন ও যুবলীগ নেতা আকন হাবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights