মোরেলগঞ্জে দিঘিতে নেমে প্রাণ গেল শিশুর

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটিতে দীঘিতে পড়ে ফাহিম শেখ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে যোকা দরবার শরীফ নামে পরিচিত হযরত শাহ সুফি রজ্জব শাহ (রা.) এর ১০৩ তম বার্ষিক ওরস মাহফিলে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের দিনমজুর আবুল কালামের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, শিশু ফাহিম মাহফিলের শেষ দিন শুক্রবার দুপুরে তার মা ফাহিমা বেগমের সাথে দীঘিতে গোসল করতে নেমে অসতর্কতাবশত ডুবে যায়। প্রায় ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গৌরনদীর এক শিশু ওরস মাহফিলে এসে পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights