মোরেলগঞ্জে সিপিপি’র টিম লিডার নির্বাচন সম্পন্ন

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর টিম লিডার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে মো. আব্দুল্লাহ উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মো. মেহেদী হাসান ডেপুটি টিম লিডার ও নারী ডেপুটি টিম লিডার নির্বাচিত হয়েছেন সুরমা আক্তার। নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপি’র ডেপুটি ডাইরেক্টর এডমিন মো. শারাফত হোসেন খান।

সিনিয়র সহকারি পরিচালক মো. মামুনুর রশিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম, সিপিপি’র মোংলা উপজেলা টিম লিডার মো. আনোয়ারুল ইসলাম রিপন, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, কাউন্সিলর মো. মহিদুল ইসলাম ও পৌরসভার কার্যসহকারী মো. আসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
দুর্যোগপ্রবন উপকূলীয় এ উপজেলায় দুর্যোগকালীন ঝুঁকি হ্রাসে যাবতীয় কর্মকান্ড পরিচালনার জন্য সম্প্রতি ১ হাজার ২৬০ জন স্বেচ্ছাসেবী সংগ্রহ করে কাজ শুরু করেছে সিপিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights