মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights