মোহাম্মদপুরে যৌথ অভিযানে গ্রেফতার ৫৩

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় মাদকসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

তিনি জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ওই এলাকার বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি, ১২টি চোরাই মোবাইল ফোনসহ হত্যা, ডাকাতি, মাদক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights