মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৭
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে চলছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
জেলা পুলিশ জানায়, বুধবার রাতে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে উলেখযোগ্যরা হলেন পশ্চিমি জুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজান মিয়া, বড়লেখা উপজেলার দক্ষিন ভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাব উদ্দীন,যুবলীগ নেতা আসলাম ইদ্দীন,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ জন।
