ম্যানুয়েল নয়ারকে নিয়ে মাঠে নামছে জার্মানি

অনলাইন ডেস্ক

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পর গত দুই আসরেই প্রথম রাউন্ডেই বাদ পড়ে ইউরোপের এই পরাশক্তি জার্মানি। তবে দেশটির সমর্থকদের আশা, তারা এবারের বিশ্বকাপে জার্মানি আবার ঘুরে দাঁড়াবে। আর এই ঘুরে দাঁড়ানোটা হবে ৩৯ বছর বয়সী কোচ হুলিয়ান নাগেলসম্যানের পরিচালনায়।

আসরের প্রথম ম্যাচে রবিবার (১৪ জুনি) বাংলাদেশ সময় এগারোটায় হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ক্যারিবীয় দীপপুঞ্জের ছোট্ট দেশ কুরাসাও। ম্যাচে আগে একাদশ নিয়ে একটি বড় চমক দিয়েছেন হুলিয়ান নাগেলসম্যান।

তিনি নিশ্চিত করেছেন, নিজের পঞ্চম বিশ্বকাপে কুরাকাওয়ের বিপক্ষে জার্মানির হয়ে গোলরক্ষক হিসেবে শুরু করবেন ম্যানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ গোলরক্ষক দুই বছর পর ‘ডাই মানশাফট’-এর হয়ে মাঠে নামতে চলেছেন। ৪০ বছর বয়সী এই কিংবদন্তি সম্প্রতি পায়ের মাংসপেশির চোট থেকে সেরে উঠেছেন, যার কারণে তিনি ফিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলো খেলতে পারেননি।

হিউস্টনে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে হুলিয়ান নাগেলসম্যানে দলের ফিটনেস সম্পর্কে একটি ইতিবাচক খবর দিয়েছেন। তিনি বলেন, সব খেলোয়াড় ফিট আছে এবং মানু শুরু থেকেই খেলবে। এছাড়াও নাথানিয়েল ব্রাউন এবং জামাল মুসিয়ালাও প্রথম একাদশে থাকবেন। জার্মানির জার্সিতে ৪২ ম্যাচে ৯ গোল করা এই ফুটবলার কোচ জুলিয়ান নাগেলসম্যানের পরিকল্পনার কেন্দ্রবিন্দু।

অন্যদিকে কুরাসাও কোচ ডিক অ্যাডভোকোট এটিকে দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক কুকো মার্টিনার বিশ্বাস, বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে এক রাতেই গল্প বদলে যেতে পারে। কাগজে-কলমে জার্মানি স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে কোনো কিছুই নিশ্চিত নয়। তাই আত্মবিশ্বাসী সূচনা করতে চায় জার্মানি, আর কুরাসাও স্বপ্ন দেখছে ইতিহাস গড়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights