যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে বিদেশি মদসহ বিশ্বজিৎ হালদার (৪৫) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক বিশ্বজিৎ হালদার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব-বর্ধমান জেলার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে এবং বিশ্বজিৎ হালদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশ একটি টিম যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক বিশ্বজিৎ হালদারকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights