যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, যাত্রাবাড়ী জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।

যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহম্মেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights