যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ১৬ ছিনতাইকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে ১৬ ছিনতাইকারীকে। যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা বিশ্বরোড জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি চাপাতি, একটি রামদা, একটি দা ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন কোরবান আলী, রাশেদ, জনি, কাশেম, রনি আহমেদ, পিয়াস, শাহীন, সজিব, মামুন হাওলাদার, পারভেজ, সাব্বির, আকাশ, মুন্না, পাবেল, কাউসার ও মাসুদ। সোমবার ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার এসআই সরোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন ছিনতাইয়ের জন্য। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights