যাত্রাবাড়ীতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে নবীউল্লাহ নবীর ঈদসামগ্রী বিতরণ

অনলাইন প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগরে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীর পক্ষ থেকে বুধবার ৫০ নং ওয়ার্ডের আদর্শ পঞ্চায়েত ঈদগাঁহ মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক।

এ সময় নবীউল্লাহ নবী বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা চাই প্রত্যেকটি ঘরে ঈদের আনন্দ ফুটে উঠুক। সাধারণ মানুষের সাথে খুশির ভাগাভাগি করে নিতেই আমাদের এই কর্মসূচি। জনস্বার্থে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ওয়ার্ড সভাপতিসহ অন্যান্য নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights