যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো. কামরুজ্জামান (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কামরুজ্জামান একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে করে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights