যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জ্বালানি রপ্তানি ও বাণিজ্য ‘জিম্মি’ হতে দেবে না ইউএই

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে তাদের জ্বালানি রপ্তানি ও বাণিজ্য যেন ‘জিম্মি’ হয়ে না পড়ে, সেজন্য তারা বিকল্প পথ তৈরি করছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আবুধাবিতে একটি ফোরামে তিনি বলেন, “আমাদের জ্বালানি রপ্তানি, বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম জিম্মি হয়ে থাকতে পারে না।”

বক্তব্যে ইরানের সঙ্গে ইউএই’র সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনাকে উড়িয়ে দেননি তিনি। তবে তিনি বলেন, ইরানের হামলার পর দুই দেশের মধ্যে আস্থা পুনরুদ্ধার করতে কয়েক দশক সময় লাগতে পারে।

ইরান ইস্যুতে উপসাগরীয় আরব দেশগুলো যৌথ প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে বলেও সমালোচনা করেন তিনি।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights